গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ।

Nov 5, 2025 - 19:00
 0  8
গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালিয়ে পায়ে গুলি করে। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সরওয়ার বাবলা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলা ও আরও একজন গুলিবিদ্ধ হন।

এমবি/টিআই