সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী ইয়াছিন অস্ত্রসহ ধরা

চট্টগ্রাম নগরীতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ‘বুইস্যার’ অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭) গ্রেপ্তার হয়েছেন।

Nov 8, 2025 - 10:17
 0  3
সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী ইয়াছিন অস্ত্রসহ ধরা

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ‘বুইস্যার’ অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিন (২৭) গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের তত্ত্বাবধানে চান্দগাঁও থানার একটি অভিযানিক দল কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইয়াছিনকে আটক করে।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, ৬০০ পুরিয়া গাঁজা, তিনটি সিসি ক্যামেরা, একটি অ্যাপল মোবাইল ও একটি রাউটার উদ্ধার করে।

পুলিশ জানায়, ইয়াছিন বুইস্যার ঘনিষ্ঠ সহযোগী এবং কুখ্যাত মাদক ডন আইয়ুবের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের তিনজনের নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালিত হয় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর চান্দগাঁও থানায় ইয়াছিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে—একটি অস্ত্র আইনে এবং আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

এমবি/টিআই