তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উত্তরের সীমান্তবর্তী তেঁতুলিয়ায় শীতের আগমন শুরু হয়েছে।

Nov 8, 2025 - 12:00
 0  2
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
উত্তরের সীমান্তবর্তী তেঁতুলিয়ায় শীতের আগমন শুরু হয়েছে। শনিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঠান্ডা আরও বাড়তে থাকে, ভোর পর্যন্ত শীতের অনুভূতি স্পষ্ট থাকে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ঐতিহাসিকভাবে নভেম্বরের মধ্যভাগ থেকে তেঁতুলিয়ায় শীত তীব্র হয়ে ওঠে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে পুরো এলাকা কাঁপছে। পর্যটকরাও শীতের প্রকোপ স্পষ্টভাবে অনুভব করছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমেছে এবং এই অবস্থা কিছুদিন অব্যাহত থাকতে পারে।

এমবি/টিআই