ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ভ্যানটিতে আগুন লাগে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে ভ্যানটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কেউ হতাহত না হলেও কাভার্ড ভ্যানের সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
সাক্ষীরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা—এ নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাভার্ড ভ্যানটি আকুয়া বাইপাস সড়কের মাছের আরতের সামনে রেখে চালক ঘুমাতে যান। পরে মানুষের চিৎকার শুনে বেরিয়ে এসে তিনি আগুন জ্বলে উঠতে দেখেন, তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুল করিম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুতই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমবি এইচআর

