নোবেল না পেলে যে কোনো কিছু করে ফেলতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে উদ্বেগে রয়েছে নরওয়ে। দেশটির রাজনৈতিক মহলে আশঙ্কা, যদি ট্রাম্প নোবেল না পান, তবে তিনি ‘যে কোনো কিছু করতে পারেন’।

Oct 9, 2025 - 23:23
Oct 9, 2025 - 23:39
 0  4
নোবেল না পেলে যে কোনো কিছু করে ফেলতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের ঘোষণাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে উদ্বেগে রয়েছে নরওয়ে। দেশটির রাজনৈতিক মহলে আশঙ্কা, যদি ট্রাম্প নোবেল না পান, তবে তিনি ‘যে কোনো কিছু করতে পারেন’।

আগামী শুক্রবার (১০ অক্টোবর) নোবেল কমিটি শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে। এ বছর পুরস্কারটি পাওয়ার বিষয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। প্রকাশ্যেই তিনি বলেছেন, “আমারই নোবেল পাওয়া উচিত।”

তবে ট্রাম্প পুরস্কার না পেলে তার প্রতিক্রিয়া নিয়ে নরওয়ে জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। কারণ নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দায়িত্ব নরওয়ের নোবেল কমিটির, যদিও তাদের সঙ্গে নরওয়ে সরকারের কোনো সরাসরি সম্পর্ক নেই।

নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন,
“ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাক স্বাধীনতার ওপর হামলা করছেন। আদালত ও প্রতিষ্ঠানগুলোর ওপর দমন-নিপীড়ন চালাচ্ছেন। এমন একজন একনায়কসুলভ নেতার কাছ থেকে যে কোনো কিছু ঘটতে পারে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “নোবেল কমিটি একটি স্বাধীন সংস্থা। নরওয়ে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ট্রাম্প এটা জানেন কি না, আমি নিশ্চিত নই। তাই সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য আমরা প্রস্তুত থাকছি।”

এদিকে নোবেল কমিটির পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা ইতোমধ্যেই বিজয়ী নির্ধারণ করেছেন, যা হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের আগেই সম্পন্ন হয়েছে। ফলে সাম্প্রতিক যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।

এ কারণে ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, তিনি বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তারই নোবেল পাওয়া উচিত। পাকিস্তান, ইসরায়েল ও আলজেরিয়াসহ কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এমবি এইচআর