আফগানিস্তানকে ৫০ গুণ শক্তিতে প্রতিহত করার হুমকি পাকিস্তানের

পাকিস্তান আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে। সীমান্ত সংঘাত বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ায় ইসলামাবাদ ক্ষেপেছে।

Oct 31, 2025 - 16:14
 0  3
আফগানিস্তানকে ৫০ গুণ শক্তিতে প্রতিহত করার হুমকি পাকিস্তানের
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাকিস্তান আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে। সীমান্ত সংঘাত বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ায় ইসলামাবাদ ক্ষেপেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগান সরকারের বিরুদ্ধে সামান্য সামরিক শক্তি প্রয়োগ করেই তাদের নিশ্চিহ্ন করা সম্ভব। তিনি বলেন, আফগান বাহিনীকে আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করা হবে।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সমর্থিত গানি সরকার উৎখাত হওয়ার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক খারাপ হতে থাকে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান সরকার তাদের দেশে নিষিদ্ধ গোষ্ঠীর নেতা ও সদস্যদের আশ্রয় দিচ্ছে। এ কারণে গত ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যার জবাবে আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা করে।

পাকিস্তান ও আফগানিস্তান পরবর্তীতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য দোহায় আলোচনায় বসলেও দ্বিতীয় ধাপের বৈঠকে ইস্তাম্বুলে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে আলোচনা ভেঙে যায়। পাকিস্তান এই হামলার পেছনে ভারতকে দায়ী করেছে। খাজা আসিফ বলেন, কাবুল যদি ইসলামাবাদের ওপর আক্রমণ চালায়, তবে তাদের বিরুদ্ধে ৫০ গুণ শক্তিতে জবাব দেওয়া হবে।

এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইস্তাম্বুল বৈঠকে আফগান প্রতিনিধি পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। এ নিয়েই উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময় হয় এবং বৈঠক ভেঙে যায়।

এমবি এইচআর