পাকিস্তানে বিয়ে বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, বর-কনেসহ ৮ জনের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে গ্যাস বিস্ফোরণের ঘটনায় বর ও কনেসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

Jan 11, 2026 - 18:46
 0  2
পাকিস্তানে বিয়ে বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, বর-কনেসহ ৮ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে গ্যাস বিস্ফোরণের ঘটনায় বর ও কনেসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ভোরে ইসলামাবাদের একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে জিও নিউজ। সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, বিস্ফোরণের বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন বলেন, বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনে আশপাশের কমপক্ষে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উদ্ধার অভিযান সম্পন্ন করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এটি গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লিকেজ থেকে ঘটেছে—সে বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এমবি এইচআর