পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫ পুলিশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার গুরগুরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ খবর জানিয়েছে।

Dec 23, 2025 - 12:49
 0  3
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫ পুলিশ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার গুরগুরি এলাকায় পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ খবর জানিয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে পুলিশের গাড়িটির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে।

ডন জানায়, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। গত সপ্তাহে লাক্ষি মারওয়াত এলাকায় বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা ও তাঁর ভাই নিহত হন। চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হন।

এর আগে গত নভেম্বরে খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

এমবি এইচআর