সৌদি থেকে আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, মুম্বাইয়ে জরুরি অবতরণ

সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকির কারণে বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Nov 2, 2025 - 16:52
 0  2
সৌদি থেকে আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, মুম্বাইয়ে জরুরি অবতরণ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সৌদি আরবের জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমা হামলার হুমকির কারণে বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হুমকির ই-মেইলে ১৯৮৪ সালের মাদ্রাজ (বর্তমান চেন্নাই) বিমানবন্দরে ঘটে যাওয়া মিনামবাক্কম বোমা বিস্ফোরণের উল্লেখ ছিল। ওই বিস্ফোরণে ৩৩ জনের প্রাণহানি ঘটে।

ইন্ডিগো জানিয়েছে, তারা নিরাপত্তা হুমকি পাওয়ার পর বিমানটি মুম্বাইয়ে ডাইভার্ট করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করে। পরীক্ষা শেষে বিমানটি বিকেল ৪টার দিকে হায়দরাবাদে পৌঁছায়।

ফ্লাইটের আসল সময় ছিল সকাল ৯টা ১০ মিনিটে হায়দরাবাদে পৌঁছানো। ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের সর্বনিম্ন অসুবিধার জন্য নিয়মিত আপডেট ও সেবা প্রদান করা হয়েছে। যাত্রী, ক্রু ও বিমানের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এমবি এইচআর