হাসিনা ইস্যুতে দিল্লির ‘সাময়িক আশ্রয়’ নীতি বহাল, ভারতের আশ্রয়ে থাকছেন শেখ হাসিনা
মেঘনাবার্তা প্রতিনিধি:
বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনি যে দেশে আশ্রয়ে আছেন— সেই ভারত সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বিবিসিকে দেওয়া মন্তব্যে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এই রায় দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন আনছে না। তাদের মতে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ‘বিশেষ পরিস্থিতি’ বিবেচনায় নেওয়া হয়েছিল এবং সেটি আপাতত অপরিবর্তিত থাকছে। তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নও তারা নাকচ করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তখন থেকেই ভারত সরকার বলছে— সাবেক একজন প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ‘সাময়িক আশ্রয়’ দেওয়া হয়েছে; এর বাইরে কোনো রাজনৈতিক বার্তা নেই।
আজকের রায়ের পরও সে অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে দিল্লি।
সূত্র: বিবিসি বাংলা
এমবি/এসআর

