ইরান-ইসরায়েল উত্তেজনা: নতুন হামলার সম্ভাবনা নিয়ে সতর্কতা

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াগুলো আকস্মিক হামলার জন্য প্ররোচনা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

Dec 22, 2025 - 15:34
 0  2
ইরান-ইসরায়েল উত্তেজনা: নতুন হামলার সম্ভাবনা নিয়ে সতর্কতা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াগুলো আকস্মিক হামলার জন্য প্ররোচনা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সিএনএন জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে আলোচনায় বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত সাম্প্রতিক মহড়াগুলো হঠাৎ হামলার প্রস্তুতি হতে পারে। তিনি মার্কিন ও ইসরায়েলি সামরিক সমন্বয় জোরদার করার আহ্বান জানান।

এদিকে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে নতুন কোনো বিকল্প হামলার পরিকল্পনা উপস্থাপন করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে, গত ১৩ জুন ‘রাইজিং লায়ন’ অভিযানে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়, যেখানে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। জবাবে ইরান ‘ট্রু প্রমিস ৩’ নামে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরিস্থিতির অবনতি ঘটলে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা ইরানের প্রতিশোধ হিসেবে কাতারের আল উদেইদে মার্কিন ঘাঁটিতে হামলার জন্ম দেয়। ১২ দিনের উত্তেজনার পর ২৪ জুন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এমবি এইচআর