ধানমণ্ডিতে মারধরের পর গ্রেপ্তার সালমা ইসলাম কারাগারে
রাজধানীর ধানমন্ডিতে মারধরের পর গ্রেপ্তার সালমা ইসলামকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে এ আদেশ দেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর ধানমন্ডিতে মারধরের পর গ্রেপ্তার সালমা ইসলামকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে এ আদেশ দেন।
সেদিন সালমা ইসলামকে আদালতে হাজির করা হলে, ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইমকে হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া।
সালমা ইসলামের আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সালমা ইসলাম মারধরের শিকার হন। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে সাতমসজিদ রোডে মিছিলে যোগ দেন সাইম। সেখানে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়।
এমবি এইচআর