‘নারী বলে ছাড় নয়’—হাসিনার রায়ে কঠোর অবস্থান প্রসিকিউশনের

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় প্রদানের ক্ষেত্রে নারী হওয়ায় শেখ হাসিনাকে কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

Nov 16, 2025 - 16:32
 0  3
‘নারী বলে ছাড় নয়’—হাসিনার রায়ে কঠোর অবস্থান প্রসিকিউশনের
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় প্রদানের ক্ষেত্রে নারী হওয়ায় শেখ হাসিনাকে কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। তিনি বলেন, অপরাধের ধরন ও তার তীব্রতা বিবেচনা করেই রায় ঘোষণা করা হবে, আসামির নারী বা পুরুষ পরিচয় এখানে বিবেচ্য নয়।

রবিবার (১৬ নভেম্বর) এক ব্রিফিংয়ে প্রসিকিউটর তামিম জানান, রায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘রায় ঘোষণা’ অনুষ্ঠানটি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

নারী আসামিদের ক্ষেত্রে সাধারণ আইনে জামিনে কিছু অগ্রাধিকার থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজায় বিশেষ সুবিধা পাওয়ার কোনো বিধান নেই উল্লেখ করে তিনি বলেন, অপরাধ প্রমাণ হলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আর মামলা প্রমাণ না হলে আসামিকে খালাস দেওয়া হবে।

এমবি এইচআর