স্ত্রী-সন্তানসহ কাজী জাফর উল্লাহর আয়কর নথি প্রদানের নির্দেশ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফর উল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে আনুস্কা মেহরীন জাফরের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর বিবরণী পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফর উল্লাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে আনুস্কা মেহরীন জাফরের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর বিবরণী পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক দীপ্তা রায় আদালতে আবেদন করে জানান, কাজী জাফর উল্লাহ ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা প্রতারণা, জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে। সঠিক ও নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনার জন্য তাদের দীর্ঘ ১৭ বছরের কর নথি সংগ্রহ প্রয়োজন।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং কর অঞ্চল–৮–কে প্রয়োজনীয় নথি সরবরাহের নির্দেশ দেন।
এমবি এইচআর

