জুলাই সনদ স্বাক্ষরে এনসিপি থাকলে ভালো লাগত: আসিফ নজরুল
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “অনেক মাস ও সপ্তাহ যাবত আলোচনা করার পর আজ এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কনটেন্ট ঠিক হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও ভালো লাগত।”
তিনি আরও যোগ করেন, “যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, সেহেতু তারা চাইলে পরেও স্বাক্ষর দিতে পারবেন। সবাই মিলে করলে বিষয়টা আরও অর্থবহ ও শক্তিশালী হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড. আসিফ নজরুলের এই মন্তব্য জুলাই সনদের পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে নতুন আলোচনা তৈরি করতে পারে।
এমবি/এসআর

