শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করলো সরকার

Oct 19, 2025 - 10:22
 0  10
শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করলো সরকার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ দীর্ঘ আন্দোলন ও অনশন কর্মসূচির মুখে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার।

আজ রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হবে।

এ ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে—

  • এটি পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে।

  • সংশ্লিষ্ট নীতিমালা (স্কুল-কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠান) অনুযায়ী নিয়োগের শর্ত পালন করতে হবে।

  • এ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না।

  • ব্যয়ে অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

এ নির্দেশনা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি ও অনশন করে আসছিলেন। শনিবারও তারা কালো পতাকা মিছিল ও ভুখা মিছিলের ঘোষণা দিয়েছিলেন। ঠিক তার পরদিনই তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করল সরকার।

এমবি/এসআর