পদোন্নতি পেলেন চার পুলিশ কর্মকর্তা, অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক নিযুক্ত
বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (Additional Inspector General of Police) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (Additional Inspector General of Police) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যোগদানপত্র পাঠ করবেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এমবি এইচআর

