চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে ৬ নভেম্বর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে ৬ নভেম্বর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনায় পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে রাত যাপন করবেন। পরদিন (৭ নভেম্বর) তিনি আরিফপুরে মা-বাবার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (৮ নভেম্বর) তিনি সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাত সেখানেই কাটাবেন।
সফরের শেষ দিন রবিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং জেলা প্রশাসক প্রশাসনিক সমন্বয় ও যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এমবি এইচআর