দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ কোটি ৭৬ লাখ

Nov 2, 2025 - 18:25
 0  2
দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ কোটি ৭৬ লাখ
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তৃতীয় ধাপের হালনাগাদের পর দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।”

ইসি সচিব আরও জানান, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

এমবি এইচআর