ঢাকা-১০ (ধানমন্ডি থানা) আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Nov 9, 2025 - 12:28
 0  2
ঢাকা-১০ (ধানমন্ডি থানা) আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মেঘনাবার্তা:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডি থানার ভোটার হবার প্রক্রিয়ায় অংশ নেবেন।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে উপস্থিত হবেন। অফিসটি গ্রিন লাইফ হাসপাতালের পাশে অবস্থিত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন নিশ্চিত করেছেন যে, আসিফ মাহমুদ ধানমন্ডি থানার ভোটার হবেন।

এমবি/এসআর