দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল হবে : সেনাপ্রধান
দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী—তাই তাদের বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সেনাপ্রধান আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে নারীদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। নারীশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব তৈরিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটরা ছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় সাংবাদিকরা।
এমবি এইচআর