খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ক্ষেত্রে সহায়তা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার কাতার দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা ঢাকার এভারকেয়ার হাসপাতালের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে রোগীর সার্বিক চিকিৎসা পর্যালোচনা করছেন।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হার্টের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত রোববার (২৩ নভেম্বর) রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক দল জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে চিকিৎসা শেষে চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন।
এমবি এইচআর