শেখ হাসিনাকে ফেরত বিষয়ে ভারতের এখনও ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Dec 5, 2025 - 16:10
 0  3
শেখ হাসিনাকে ফেরত বিষয়ে ভারতের এখনও ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ পর্যালোচনা করছে এবং বাংলাদেশও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্র দপ্তরে এ বিষয়ে কোনো তথ্য নেই। তিনি আরও জানান, আজ তার স্ত্রী দেশে পৌঁছাবেন।

এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজও বিদেশে নেওয়া সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এমবি এইচআর