বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে প্রস্তুতির ব্যস্ততা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে বিশেষ কর্মসূচির প্রস্তুতি। দিনটিকে স্বাগত জানাতে জাতীয় পর্যায়ে নানা আয়োজনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর বিশেষ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে।

Dec 11, 2025 - 17:12
 0  3
বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে প্রস্তুতির ব্যস্ততা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে বিশেষ কর্মসূচির প্রস্তুতি। দিনটিকে স্বাগত জানাতে জাতীয় পর্যায়ে নানা আয়োজনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর বিশেষ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে।

বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই পাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি আয়োজিত হবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সকাল ১১টা ৪০ মিনিটে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে পতাকা হাতে স্কাইডাইভিং প্রদর্শনী করবেন। এ স্কাইডাইভিং হবে দিনটির মূল আকর্ষণগুলোর একটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বুধবার বিজয় দিবসের বিশেষ কর্মসূচির সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমবি এইচআর