প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা।
এনসিপির ওই দুই নেতা হলেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য মুশফিক উস সালেহীন।
এদিকে একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় জাতীয় রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সমসাময়িক ইস্যুগুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমবি এইচআর