চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) কে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) কে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাছির উদ্দিন রিয়াজ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছির উদ্দিন রিয়াজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুইটি গ্রেফতারি পরোয়ানা ও দুইটি মামলার অভিযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন থানায়ও তার বিরুদ্ধে দুইটি মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, নাছির উদ্দিন রিয়াজের বিরুদ্ধে আরও কোনো থানায় মামলা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এমবি এইচআর