প্রার্থিতা বাতিলের পর হাসনাতের প্রতিক্রিয়া: জনগণের বিজয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রেখেছেন আপিল বিভাগ। তার করা নিয়মিত লিভ টু আপিল খারিজ হওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মঞ্জুরুল আহসানের মনোনয়ন অবৈধ ঘোষণার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ওই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,
‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।’
এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।
ইসি’র ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরবর্তীতে তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ সেই আবেদনও খারিজ করে দেন। এর মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনে তার নির্বাচনে অংশগ্রহণের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়।
এমবি এইচআর