প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাচ্ছেন বিএনপির তিন শীর্ষ নেতা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলের প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিভিন্ন স্থানের অগ্নিকাণ্ড, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এমবি এইচআর