সাবেক মন্ত্রীর পুত্র ও বিএনপির সাবেক নেতা ফয়জুল কবীর মুবিনের আওয়ামী লীগে যোগদান

কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র ও জেলা বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে দল পরিবর্তনের ঘোষণা দেন তিনি।

Oct 23, 2025 - 12:36
 0  3
সাবেক মন্ত্রীর পুত্র ও বিএনপির সাবেক নেতা ফয়জুল কবীর মুবিনের আওয়ামী লীগে যোগদান
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র ও জেলা বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে দল পরিবর্তনের ঘোষণা দেন তিনি।

লাইভে ফয়জুল কবীর মুবিন বলেন, “শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি দেশে ফিরবেনই। বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।”

দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অ্যাডভোকেট মুবিনের পিতা মরহুম ফজলুল করীম ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালীন সরকারের মন্ত্রী (১৯৭৮–১৯৮২ মেয়াদে)।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মুবিন বলেন, “আমি রাজনীতি করেছি দেশের জন্য, কোনো দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।”

তার আওয়ামী লীগে যোগদানকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে একে বিএনপির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন, আবার আওয়ামী লীগ নেতারা মনে করছেন—তার মতো অভিজ্ঞ রাজনীতিক যুক্ত হওয়ায় দল আরও শক্তিশালী হবে।

এদিকে, ফয়জুল কবীর মুবিনের যোগদানের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন।

এমবি এইচআর