পদত্যাগের গুঞ্জন গুজব, এনসিপির সঙ্গেই আছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি এনসিপির সঙ্গেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি এনসিপির সঙ্গেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের গুজব ছড়ানো হয়েছে, যা ভিত্তিহীন।
তিনি বলেন, অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মনোযোগ দিচ্ছেন। আসল অনুসন্ধান হওয়া উচিত প্রশাসন, সচিবালয় ও বিভিন্ন কমিশনের দুর্নীতির জায়গাগুলোতে। আমলাতন্ত্রে যে সংস্কারের প্রয়োজন, তা নিয়েই গণমাধ্যমের গুরুত্ব দেওয়া উচিত।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, রাতারাতি গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা সময়ের দাবি।
এর আগে, বৃহস্পতিবার রাতে তার পদত্যাগপত্র জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানানো হয়।
এমবি এইচআর