আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দুই-চার কলাম লেখার অপরাধে তাঁকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। আয়না ঘরে বন্দি জীবন ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি কখনো সংগ্রামের পথ থেকে সরে যাননি।
তিনি বলেন, ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস আমাদের অনুপ্রেরণা দেয়। রক্তঝরা দিনগুলোর স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে। দেশের তরুণ প্রজন্মের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে আমাদের দায়িত্ব।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মতাদর্শে ভিন্নতা থাকলেও ঐক্যবদ্ধ থাকা জরুরি। যদি অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি তা কখনো ক্ষমা করবে না।
এমবি এইচআর

