এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নির্বাচনে এনসিপি নিজস্ব প্রার্থী দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমানে অন্য কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।”
তিনি আরও বলেন, “জনগণের দাবি ও আন্দোলনের প্রতিফলন ঘটাতেই এনসিপি মাঠে থাকবে। ন্যায্য অধিকার আদায়ে গণ-আন্দোলন অব্যাহত থাকবে।”
এমবি এইচআর

