জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিএনপি বলছে ‘না’: রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যা বিএনপি প্রত্যাখ্যান করছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যা বিএনপি প্রত্যাখ্যান করছে। তিনি উল্লেখ করেন, ২৭০ কার্যদিবস আলোচনার পরও যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত রয়েছে, সেগুলো স্পষ্ট না করে একটি আদেশ জারি করা হচ্ছে।
রুমিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি দলীয় আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ভোটে জনগণের মূল চিন্তা হলো দৈনন্দিন জীবনের সেবা, খাদ্য ও চিকিৎসা সুবিধা, চাকরি ও আয়ের সুযোগ—এগুলো, যা গণভোটে ঠিকমতো প্রতিফলিত হচ্ছে না।
বিএনপি নেত্রী উল্লেখ করেন, জনস্বার্থ ও দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত না থাকলে গণভোটে ‘না’ ভোটের সম্ভাবনা তৈরি হতে পারে। তিনি এই বিষয়গুলো নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন।
এমবি এইচআর

