‘বিপ্লবীরা কারো হাতের পুতুল নয়’— পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বৈছাআ নেতা রাকিব

Nov 3, 2025 - 11:56
Nov 3, 2025 - 11:57
 0  5
‘বিপ্লবীরা কারো হাতের পুতুল নয়’— পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বৈছাআ নেতা রাকিব

মেঘনাবার্তা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন রাকিব আহমেদ।

সোমবার (৩ নভেম্বর) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

বিবৃতিতে রাকিব আহমেদ বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তিগত সংগঠন নয়, এটি বাংলাদেশের ছাত্রজনতার সংগঠন— বিপ্লবীদের প্ল্যাটফর্ম। কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মকে হাসির পাত্রে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, বিপ্লবীদের সংগঠন হতে হবে বিপ্লবীদের মাধ্যমে, কোনো স্বার্থন্বেষী মহলের হাতের পুতুল হিসেবে নয়। যখন খুশি খুললাম, যখন খুশি বন্ধ করলাম— এভাবে কোনো বিপ্লবী সংগঠন টিকে থাকতে পারে না।”

পদত্যাগের ঘোষণায় রাকিব লিখেছেন, “বিপ্লবীরা কারো হাতের পুতুল নয়, তারা স্বাধীন, তারা কাউকে ভয় করে না।”

সংগঠনের কেন্দ্রীয় পর্যায় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমবি/এসআর