শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন নিশ্চিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে নির্বাচনী নিবন্ধন পেয়েছে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আজ দুপুরে তার ফেসবুক পেজে এ তথ্য জানান।

Nov 4, 2025 - 16:27
 0  2
শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন নিশ্চিত
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে নির্বাচনী নিবন্ধন পেয়েছে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আজ দুপুরে তার ফেসবুক পেজে এ তথ্য জানান। এনসিপির নিবন্ধন কার্যক্রমে যারা কাজ করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই তথ্য দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ ভেরিফায়েড ফেসবুকে নিশ্চিত করেছেন।

তবে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশন তিনটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছে। এই দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের পর যদি কোনো দাবি-আপত্তি না আসে, তাহলে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পাবে।

এনসিপির পক্ষ থেকে শাপলা কলি প্রতীকে দলটির নিবন্ধন পাওয়ায় খুশি প্রকাশ করা হয়েছে এবং দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এমবি এইচআর