রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে : রুমিন ফারহানা

রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, বর্তমানে একজন শিক্ষিতা, মর্যাদাবান পেশাজীবী নারী বা ভালো পরিবারের সদস্য রাজনীতিতে নামতে চান না, কারণ রাজনীতির পরিবেশ এখন অত্যন্ত নোংরা হয়ে পড়েছে।

Nov 5, 2025 - 12:41
 0  3
রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে : রুমিন ফারহানা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, বর্তমানে একজন শিক্ষিতা, মর্যাদাবান পেশাজীবী নারী বা ভালো পরিবারের সদস্য রাজনীতিতে নামতে চান না, কারণ রাজনীতির পরিবেশ এখন অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বট–আইডি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে রাজনীতি এখন ‘একেবারে ডাস্টবিনে’ পরিণত হয়েছে।

বুধবার এক বেসরকারি টেলিভিশনের টক শোতে নারী নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বড় রাজনৈতিক দলগুলোতে যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই, তবে নারী প্রতিনিধিত্বের হার অত্যন্ত কম। বিএনপি সম্প্রতি যে ২৩৭ জন প্রার্থী ঘোষণা করেছে, তাঁদের মধ্যে মাত্র ১০ জন নারী। তিনি মনে করেন, যোগ্য নারীদের সংখ্যা এত কম নয় যে, শতকরা মাত্র তিন বা চারজন মনোনয়ন পাবে।

নারী নেতৃত্বের সংকটের পেছনে রাজনৈতিক সংস্কৃতির অবনতি ও সমাজে নারীদের নিরাপত্তাহীনতাকে দায়ী করেন রুমিন ফারহানা। তাঁর মতে, “রাজনীতিতে ভদ্র, শিক্ষিত, সচেতন নারীদের আসতে অনীহা দেখা দিচ্ছে, কারণ এই ক্ষেত্রটি এখন অশালীনতা, অপপ্রচার আর চরিত্রহননের জায়গায় পরিণত হয়েছে।”

এ সময় ছোট দলগুলোকে বড় দলগুলোর প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, সরকারের দেওয়া যুক্তিতে কিছু বাস্তবতা আছে। কারণ, ছোট দলগুলো নিজের প্রতীকে টিকে থাকতে পারে না—তারা কখনো নৌকা, কখনো ধানের শীষের আশ্রয় নেয়। এতে দ্বিদলীয় কাঠামো আরও শক্ত হয়। তবে বিএনপির মতে, নির্বাচনের আগমুহূর্তে আরপিও সংশোধন করে এই সুযোগ বন্ধ করা রাজনৈতিকভাবে অযৌক্তিক।

তিনি আরও বলেন, “যদি কোনো দলের নিবন্ধন ও প্রতীক থাকে, তাহলে তাদের নিজেদের প্রতীকে নির্বাচন করা উচিত। না হলে বড় দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা থাকে না।”

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সামাজিক মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই নেত্রী।

এমবি এইচআর