আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন

Nov 6, 2025 - 12:59
 0  2
আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন

মেঘনাবার্তা প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে মারা গেছেন। বিষয়টি তাঁর বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

পীযূষ কান্তির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে বাবলু চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত, ছোট ছেলে পার্থ ও ছোট মেয়ে তাপসী সুইডেনে বসবাস করেন। বড় মেয়ে আবৃত্তিকার তপতী, স্বামী-সন্তানসহ কলকাতায় থাকেন।

বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ১৯৭৩ সালে যশোর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ভাই স্বপন ভট্টাচার্য্য ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।

– এমবি/এসআর