সংসদ নির্বাচনে বিএনপির দ্বিতীয় দফায় আরও ৩৬ প্রার্থী ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। ওই তালিকায় মাদারীপুর-২ আসনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল। নতুন দফায় ওই আসনটিতে প্রার্থী পরিবর্তন করে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী হলেন—
-
টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু
-
ঢাকা-৯: হাবিবুর রহমান
-
ঢাকা-১০: শেখ রবিউল আলম
-
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
-
হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
-
চট্টগ্রাম-৬: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
বিএনপির নেতারা জানান, শিগগিরই বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হবে। দলটি এবার তরুণ, নতুন মুখ এবং রাজনৈতিকভাবে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দিচ্ছে বলে জানা গেছে।
এমবি এইচআর

