৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা শুধু ৮ দলের নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চান, আর সেই বিজয় কেবল কুরআনের নীতিমালার মাধ্যমেই সম্ভব। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের লালদীঘির ময়দানে ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Dec 5, 2025 - 18:39
 0  2
৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা শুধু ৮ দলের নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চান, আর সেই বিজয় কেবল কুরআনের নীতিমালার মাধ্যমেই সম্ভব। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের লালদীঘির ময়দানে ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই নেতা–কর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দুপুর পৌনে ২টায় মূল কর্মসূচি শুরু হয়। সভাপতি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সমাবেশ পরিচালনা করেন। বক্তারা বক্তব্য দেওয়ার সময় পাঁচদফা দাবি উল্লেখ করে স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা।

বক্তব্যে ডা. শফিকুর রহমান সদ্য বিদায়ী ‘ফ্যাসিবাদী’ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার জনগণের বদলে নিজেদের স্বার্থে কাজ করেছে। তিনি অভিযোগ করেন, রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ, দেশের অর্থ লুট করে বিদেশে ব্যবসা শুরু—এসবই ছিল সরকারের কর্মকাণ্ড। শাপলা চত্বরে মাওলানাদের হত্যার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সরকারের হাতে রক্তাক্ত ইতিহাস রয়েছে।

তিনি বলেন, “ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত নয়। নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তা রুখে দেওয়া হবে।” তিনি আরও অভিযোগ করেন, বিপ্লবের পরদিন থেকেই একটি গোষ্ঠী চাঁদাবাজি, দুর্নীতি ও প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

ডা. শফিকুর রহমান জানান, ৮ দলের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে এবং পাঁচদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো ঘটনা ঘটতে পারে বলেও তিনি সতর্ক করেন।

সমাবেশে পাঁচদফা দাবি তুলে ধরা হয়—
১) আল্লাহর আইন ও সুবিচার প্রতিষ্ঠা,
২) চাঁদাবাজি–দুর্নীতিকারী গোষ্ঠীর উৎখাত,
৩) বিগত সরকারের হত্যাকাণ্ড–লুটের বিচার,
৪) লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে যথাসময়ে জাতীয় নির্বাচন,
৫) দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, পুঁজিবাদী অর্থব্যবস্থা বিলুপ্ত করে ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি দাবি করেন, বনেদিদের বাংলাদেশ আর থাকবে না, গরিব-দুঃখী মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। সকলেই ইসলামী দলগুলোর ঐক্য ও পাঁচদফা বাস্তবায়নে আন্দোলন জোরদারের আহ্বান জানান।

এমবি এইচআর