তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন : আমীর খসরু

Dec 6, 2025 - 16:04
 0  1
তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন : আমীর খসরু
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।’
তিনি আরও দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমানই।

বিএনপির এই নেতার ভাষায়, ‘তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।’

এমবি এইচআর