খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের কথা থাকলেও অপারেটর প্রতিষ্ঠান আগের নেওয়া অনুমতির বাতিলের অনুরোধ জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট প্রত্যাহারের আবেদন করেছে। তিনি বলেন, বাতিলের অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে পরবর্তী ব্যবস্থা নেওয়া যায়।
তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানিয়েছেন, তিনি এখনও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসার আনুষ্ঠানিক বার্তা পাননি।
এর আগে, রবিবার (৭ ডিসেম্বর) জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।
এমবি এইচআর

