খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Dec 30, 2025 - 12:08
 0  3
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি এই শোক জানান। শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তাঁর মৃত্যু দেশের রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

শেখ হাসিনা শোকবার্তায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোকবার্তায় মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়, যেন তিনি শোকাহত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এমবি এইচআর