গোলামীর রাজনীতি নয়, হাদির আজাদির লড়াই শুরু এগারো দলীয় জোটের: নাসীরুদ্দীন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গোলামীর রাজনীতি নয়—এগারো দলীয় জোট আজাদির পক্ষে কাজ করবে। ওসমান হাদির হত্যার বিচার এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। তাই ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকেই শুরু করা হলো।

Jan 5, 2026 - 11:47
 0  2
গোলামীর রাজনীতি নয়, হাদির আজাদির লড়াই শুরু এগারো দলীয় জোটের: নাসীরুদ্দীন
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গোলামীর রাজনীতি নয়—এগারো দলীয় জোট আজাদির পক্ষে কাজ করবে। ওসমান হাদির হত্যার বিচার এখনো নিশ্চিত করতে পারেনি সরকার। তাই ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকেই শুরু করা হলো।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এগারো দলীয় জোট আজাদির জোট হিসেবে কাজ করবে। এই জোট কোনো ধরনের গোলামীর রাজনীতিতে জড়াবে না। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ সময় তিনি ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা ঘোষণা করেন। তিনি বলেন, এই এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ওসমান হাদির আজাদির লড়াই অব্যাহত থাকবে। সাম্য, হাদি সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে তারা মাঠে নামছেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, প্রশাসন বর্তমানে বিএনপির দিকে হেলে পড়েছে। শেখ হাসিনার আমলের মতো সরকারি কর্মকর্তারা আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গেছেন—এমন দৃশ্য তিনি দেখতে চান না।

তিনি বলেন, বর্তমান বাংলাদেশে কেউ গোলামীর দিকে ঝুঁকে পড়ুক—এটা তারা চান না।

এমবি এইচআর