জুলাই চেতনার কথা বলে ওরা দেশকে সংকটে ফেলেছে—নুরুল হক নুর

Oct 19, 2025 - 20:23
 0  2
জুলাই চেতনার কথা বলে ওরা দেশকে সংকটে ফেলেছে—নুরুল হক নুর
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, গত এক বছরে কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানের নাম ব্যবহার করে বিভাজন, ভাগবাটোয়ারা ও অনৈতিক লেনদেন চালিয়ে দেশকে সংকটের মুখে এনেছেন। রবিবার রাত তার নিজ ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নুরুল হক নুর আরও বলছেন, এই কর্মকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একটি স্বাধীন গণতদন্ত কমিশন গঠন করে তদন্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে বিকৃত করেছেন তাদেরও আইনি ও নৈতিকভাবে দায়দায়িত্বে আনা উচিত।

এমবি এইচআর