শেখ হাসিনার লকার ইস্যুতে ছাত্রলীগ নেতা রায়হান বললেন “এটি ফারুকীর দুর্বল স্ক্রিপ্ট”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ব্যাংক লকার জব্দ ও সেখানে স্বর্ণালংকার পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা–সমালোচনা চলছে।

Nov 26, 2025 - 12:33
Nov 26, 2025 - 15:39
 0  20
শেখ হাসিনার লকার ইস্যুতে ছাত্রলীগ নেতা রায়হান বললেন “এটি ফারুকীর দুর্বল স্ক্রিপ্ট”
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ব্যাংক লকার জব্দ ও সেখানে স্বর্ণালংকার পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা–সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি এম এ আহাদ চৌধুরী রায়হান মন্তব্য করেছেন—প্রধানমন্ত্রী কখনো ব্যক্তিগত ভল্ট বা লকার ব্যবহার করেন না; তাও আবার সাধারণ ব্যাংকে? তিনি এই ঘটনাকে “দুর্বল স্ক্রিপ্টের আরেকটি নাটক” হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভল্ট ছাড়া অন্য কোথাও মূল্যবান সম্পদ রাখবেন—এ দাবি অবাস্তব। অগ্রণী ব্যাংকের লকারে বিপুল স্বর্ণালংকার পাওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি) শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে প্রায় ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়ার দাবি করে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে ও জনমনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

রায়হান আরও মন্তব্য করেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, “এ ধরনের নাটক দেশের মানুষ আর বিশ্বাস করে না।”

এ ঘটনায় সরকার–বিরোধী ও সমর্থক দুই দিকেই সমানভাবে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমবি এইচআর