ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন আজ সকালে। তাদের দাবি, নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার। এসব অভিযোগ মিথ্যা দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ আসিফ বলেন, 'ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসি-দেরকে ধমক দেয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।'
'কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।'
অনেকে বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ। এমন অভিযোগের জবাবে তিনি বলেন, 'পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোন নেতা আসতো বা বড় কোন নেতার ছেলেরা আসতো, যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোন সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন?'
'আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। আমি ওনার সাথে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন।'-যোগ করেন তিনি।
এমবি/এসআর

