বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম
বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেওয়ার সময় আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, কুইক টি-টোয়েন্টি খেলতে চান তিনি। তবে সংক্ষিপ্ত সংস্করণের সেই খেলা শেষে এবার তার ইনিংস দীর্ঘ হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেওয়ার সময় আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, কুইক টি-টোয়েন্টি খেলতে চান তিনি। তবে সংক্ষিপ্ত সংস্করণের সেই খেলা শেষে এবার তার ইনিংস দীর্ঘ হচ্ছে।
আজ বিসিবির নির্বাচনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল। অবশ্য তার সভাপতি হওয়া অনেকটাই নিশ্চিতই ছিল।
বিসিবির নির্বাচনে আজ তিন ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এনএসসি থেকে নির্বাচিত হয়েছেন দুজন। এই মোট ২৫ জনের মধ্যে থেকে সভাপতি আমিনুলের বাইরে সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
এবার সহসভাপতির দায়িত্ব পাওয়া ফারুকের বদলেই চার মাস আগে বিসিবির সভাপতি হয়েছিলেন আমিনুল। সাবেক অধিনায়ক ফারুককে সরিয়ে দিয়ে আমিনুলকে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

