বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার শেষ আশাটুকুও শেষ হয়ে গেছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড।

Jan 25, 2026 - 11:57
 0  3
বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার শেষ আশাটুকুও শেষ হয়ে গেছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড।

আইসিসির এই সিদ্ধান্ত ঘোষণার সময়ই মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইনি পথে হাঁটবে কি না—এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও সেসব জল্পনার অবসান ঘটিয়েছেন বোর্ড পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

তিনি বলেন, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। এ নিয়ে আলাদা কোনো আরবিট্রেশনে যাচ্ছি না।”

আমজাদ হোসেন আরও বলেন, “যেহেতু আইসিসি স্পষ্টভাবে বলেছে যে আমরা খেলতে যেতে পারব না বা আমাদের ম্যাচ শ্রীলংকায় স্থানান্তর করা সম্ভব নয়, সেক্ষেত্রে ভারতে গিয়ে খেলার সুযোগ আমাদের নেই। আমাদের অবস্থান আগের মতোই রয়েছে।”

এর আগে নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “নিরাপত্তাঝুঁকি নিয়ে আমরা কোনো দেশে বিশ্বকাপ খেলতে যেতে পারি না। এটি সরকারের সিদ্ধান্ত।”

এমবি এইচআর