বাংলাদেশকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Oct 17, 2025 - 09:44
 0  2
বাংলাদেশকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পর ছন্দ হারিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে জয়ে অভিযান শুরু করলেও পরের চার ম্যাচে হারের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও বড় পরাজয় নিগার সুলতানাদের।

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৯ উইকেটে ১৯৮ রান তুললেও জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৪.৫ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

অ্যালিসা হিলির ৭৭ বলে অপরাজিত ১১৩ রানে ম্যাচটি একেবারেই একপেশে হয়ে যায়। ফিবি লিচফিল্ডও অপরাজিত থাকেন ৭২ বলে ৮৪ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন সোবহানা মোস্তারি, যিনি ৮০ বলে অপরাজিত ৬৬ রান করেন। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটির রেকর্ড।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম নিয়েছেন দুটি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, পরপর পাঁচ ম্যাচে হারায় বাংলাদেশ এখন কার্যত বিদায়ের দ্বারপ্রান্তে।

এমবি/এসআর