ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালী শাখার সাধারণ সম্পাদক গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

Oct 21, 2025 - 13:52
 0  4
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালী শাখার সাধারণ সম্পাদক গ্রেফতার
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর গুলশান এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ৫ আগস্ট সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার পর থেকে আরিফ ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, তানভীর হাসান আরিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পটুয়াখালী জেলা ডিবির ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় পুলিশের কাছে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য ছিল না। পরে জানা যায়, আরিফকে ডিএমপি পুলিশ গ্রেফতার করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের অন্য নেতাকর্মীদেরও নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি এইচআর